বিজ্ঞাপন
মিয়ানমারের সিটওয়ে মিশনে বাংলাদেশের সাবেক হেড অব মিশন মেজর (অব.) এমদাদুল ইসলাম এ প্রসঙ্গে ডয়চে ভেলেকে বলেন, “ আসলে প্রধান উপদেষ্টা যে দাবিগুলো তুলেছেন তা নতুন কিছু নয়। এই দাবি আগেও করা হয়েছে। মূল কাজ হলো রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করা। আর সেজন্য মিয়ানমার নিজেই সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আরো আছে চীন,ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তাদের নানা ধরনের স্বার্থ জড়িত । ফলে, তারা যদি না চায়, তাহলে রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনে ফেরত পাঠানো সম্ভব নয়।”