1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'প্রথম ভোটে ভারতে অন্তর্ভুক্তির পক্ষে ৯০ জন সমর্থন জানায়’

২০ জুন ২০২৬

৭৯ বছরে প্রথম সাড়ম্বরে উদযাপিত পশ্চিমবঙ্গ দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস৷ তাতেই সামনে এসেছে ঐতিহাসিক বিতর্ক৷

https://p.dw.com/p/5FlSY

২০ জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় একাধিক ভোটাভুটি হয়েছিল৷ তার ইতিহাস তুলে ধরে পার্টিশন চর্চার বিশেষজ্ঞ, অধ্যাপক মননকুমার মণ্ডল ডিডাব্লিউকে বলেন, ‘‘২০ জুন কংগ্রেস যে প্রস্তাব এনেছিল সেটি ১২৬-৯০ ভোটে নাকচ হয়৷ এই প্রস্তাবে অবিভক্ত বাংলাকে ভারতের অন্তর্ভুক্ত করার কথা বলা ছিল৷ এর পরে আরো দুটি ভোট হয়৷ এই দুটি ভোটেই ঠিক হয় যে, অবিভক্ত বাংলা ভারতের মধ্যে থাকবে না৷ একটি ভোট ছিল হিন্দুপ্রধান জেলাগুলোর প্রতিনিধিদের নিয়ে৷ অন্যটি মুসলমান প্রধান জেলাগুলির প্রতিনিধিদের ভোট৷ হিন্দু জেলাগুলির যে ভোট হয়, সেখানে ৫৮-২১ ভোটে ভারতে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত হয়৷''

মননকুমার মণ্ডল বলেন, ‘‘প্রথম ভোটে বাংলার ভারতে অন্তর্ভুক্তির পক্ষে ৯০ জন সমর্থন জানিয়েছিলেন৷ এখানে শ্যামাপ্রসাদ তার দলের একমাত্র প্রতিনিধি ছিলেন৷ কমিউনিস্টরা ছিলেন তিনজন৷ তাহলে তো কমিউনিস্টরাও এই কৃতিত্ব দাবি করতে পারে৷ ইউরোপীয় ইউনিয়নের ও প্রতিনিধি ছিলেন৷ হিন্দুপ্রধান জেলাগুলির ভোটে শ্যামাপ্রসাদ ছাড়াও আরো ৫৭ জন পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে মত দিয়েছিলেন৷''